‘জুয়া খেলতে বাধা দেয়ায় বাবাকে খুন’
মাদারীপুরের কালকিনি উপজেলায় জুয়া খেলতে বাধা দেয়ায় ছেলের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, আবুল হাওলাদার নিয়মিত জুয়া খেলত। সকালে জুয়া খেলতে যাওয়ার সময়ে বাবা তাকে বাধা দেন। এ সময় আবুল জোরে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
