২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের বাংলাভাষী জনগোষ্ঠীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 02:13 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আপনারা যখন বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করছেন সে সময় সারা বিশ্বের সকল বাংলাভাষী জনগণকে আমি প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

“বাংলাভাষী জনগণের প্রাণোচ্ছল ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এই উদযাপনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে শরিক হচ্ছে।”

কেরি বলেন, “আপনাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, খাদ্যদ্রব্য থেকে শুরু করে সংগীত, কবিতা, শিল্পকলা, এবং সাহিত্য আমাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আপনারা যখন পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে নববর্ষ উদযাপন করছেন, জানবেন যে, সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে অংশীদার ও বন্ধু হিসেবে রয়েছে। শুভ নববর্ষ!”

২০২০ বঙ্গাব্দ বিদায় নিচ্ছে মাত্র তিনদিন পরেই। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে নিজস্ব সাংস্কৃতিক আবহের নানা আয়োজনে ২০২১ সালকে বরণের অপেক্ষায় বাঙালি জাতি।