চট্টগ্রামে দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত আবুল কালাম আজাদ কর্ণফুলী থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে বাকলিয়া থানা এলাকায় নাহার সিএনজি স্টেশন থেকে বের হবার সময় সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এসময় আবুল কালাম আজাদ ও কনস্টেবল মোহাম্মদ আলমগীর গুরুতর আহত হন।
আহত দুই পুলিশ সদস্যকে সেদিন রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
