দিনেদুপুরে মেহেরপুরে বাস থেকে নামিয়ে খুন
মেহেরপুরে বাস থেকে নামিয়ে কুপিয়ে এক ব্যক্তি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-মহাজনপুর সড়কের নূরপুর মোড়ে নিহত হন সদর উপজেলার নূরপুর গ্রামের ইস্রাফিল হোসেন (৩৫)।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, ডাকাতির ঘটনায় ভাগ-বাটোয়ারা ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ইজারুল গ্রুপের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে।
মেহেরপুরের একটি আদালতে বিচারাধীন মামলায় হাজিরা শেষে বেলা সাড়ে তিনটার দিকে বাসে করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ইস্রাফিল চরমপন্থী ও ডাকাত দলের সদস্য ছিল বলেও জানান তিনি।
ডাকাতির একটি মামলায় আটক থাকার পর দুই মাস আগে জামিনে মুক্তি পান পেয়েছিলেন ইস্রাফিল।
নূরপুরের গ্রামবাসীদের ধারণা ইস্রাফিলের এক সময়ের সঙ্গীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ভয়ে কেউ তাদের নাম বলছে না বলেও জানায় তারা।
