২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দুর্নীতি অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু সাঈদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং দুর্নীতির মামলা আদালত আমলে নিয়েছে।

করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান জানান, ২ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের ওই চিঠি ইস্যু করা হয়েছে।

৯ এপ্রিল চিঠিটি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার চিঠি দিয়ে আগামী ৩ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য বরখাস্তকৃত চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

গত বছরের ৮ অগাস্ট ২০ বস্তা ভিজিডি-র চাল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল হোসেন সেগুলো জব্দ করেন।

এ ঘটনার তদন্ত শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে থানায় মামলা করেন।