২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় হাত-পা বাঁধা মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর ঢাকার আশুলিয়া থেকে এক মাদ্রাসাছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কন্ডা গ্রামের বংশী নদীর পাড় এলাকার একটি কাঁশবনের ভেতর থেকে আকলিমা আক্তারের(১৩) লাশ উদ্ধার করা হয়।

আকলিমা আশুলিয়ার কন্ডা গ্রামের আলকেস মিয়ার মেয়ে ও স্থানীয় উনাইল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রী।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, সকালে খালের পাশে কাঁশবনের ভেতর ওড়না দিয়ে হাত-পা বাঁধা একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আকলিমার পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, সোমবার দুপুরে আকলিমা টিফিনের বিরতির পর মাদ্রাসায় যাবার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

দুর্বৃত্তরা আকলিমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানান ওসি।