জামিন চেয়ে ফের বিফল হল-মার্কের তানভীর
ঋণ কেলেঙ্কারির ১১ মামলায় আটক হল-মার্ক এমডি তানভীর মাহমুদের জামিনের আরেকটি আবেদন নাকচ করেছে আদালত।
শুনানিতে আসামি পক্ষে ছিলেন এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোশারফ হোসেন কাজল।
এই মামলাগুলোতে গত বছরের ৭ অক্টোবর হল-মার্ক ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
এ মামলাগুলোতে তানভীরের স্ত্রী হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম জামিনে রয়েছেন।
