চাঁদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো পাঁচশিশু আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচরের মাঝির বাজার এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন রতন জানান, মধ্যচর এলাকায় বুধবার সন্ধ্যায় বজ্রপাত হয়। এ সময় ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং পাঁচজন আহত হয়।
নিহতরা হলেন মাঝির বাজার এলাকার মতিন (৬০), বাবুল হাওলাদারের মেয়ে শাহনেওয়াজ (৬) ও সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (১৭)।
আহত হয়েছেন বাবুল হাওলাদারের ছেলে হৃদয় (১২), সিরাজ মিয়ার ছেলে শাহ আলম (১২), দুলাল গাজীর ছেলে আফজাল (১২), নোয়াব আলীর ছেলে মোবারক (১১) ও কাদের গাজীর ছেলে রফিক (১২)।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “বজ্রপাতে আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।”
