২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণী উদ্ধার, পাচারকারী আটক

ভারতে পাচারের উদ্দেশ্যে আনা এক তরুণীকে (১৭)  যশোরের শার্শা থেকে উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার ভোরে শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ওই মেয়েকে উদ্ধারের সময় পাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার এক গ্রামে মেয়েটির বাড়ি বলে খুলনা ২৩ বিজিবি কায়বা ক্যাম্পের সুবেদার ফায়েক উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি জানান, মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি।

“এ সময় পাচারকারী বিল্লাল হোসেন ও আলি হোসেনকে আটক করে ওই তরুণীকে উদ্ধার করা হয়।”

আটক বিল্লাল খুলনার খানজাহান আলি থানার মষিয়ালী গ্রামের মুনসুর শেখের ছেলে এবং আলি হোসেন শার্শার রাড়িপুকুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান।