২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং জামায়াত নেতা মোয়াবিয়া হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার বেলা ১টারদিকে উপজেলা পরিষদ অফিস থেকে বাসায় ফেরার পথে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের এই রাজনৈতিক সেক্রেটারি গ্রেপ্তার হন।

কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, কোটচাঁদপুর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।