২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি কম দেয়ায় গাজীপুরে কারখানায় ভাংচুর

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় সরকার নির্ধারিত হারের চেয়ে মজুরি কম দেয়ায় কর্মবিরতি ও ভাংচুর করেছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকার মন্ডল গ্রুপের মুনট্রিম এক্সেসরিস লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও ভাংচুর করে।

কারখানার শ্রমিক কামাল উদ্দিন বলেন, “সরকারি ঘোষণা অনুযায়ী তাদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ’ টাকা হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ জানুয়ারি থেকে তাদের মূল মজুরি চার হাজার দুশ’ টাকা করে দিচ্ছে।”

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে কারখানার পরিচালক মো. আসাদুজ্জামান দুপুরে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।