২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন স্বামী কুপিয়েছে এইচএসসি পরীক্ষার্থীকে

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে তার প্রাক্তন স্বামী কুপিয়ে আহত করেছে।  

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার সকালে এ হামলার কারণে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিতে পারেননি ওই ছাত্রী।

আহত মরিয়ম বেগম ময়নাকে (২২) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ময়নার প্রাক্তন স্বামী হামলাকারী আবুল বাশারকে আটক করে পুলিশে দিয়েছে। বাশার নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কালার বাজার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মরিয়ম বোতলাগাড়ী ইউনিয়নের ধনীপাড়ার বাবুল হোসেনের মেয়ে। দুই বছর তার সঙ্গে আবুল বাশারের বিয়ে হয়। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

সৈয়দপুর থানার এসআই সহিদার রহমান জানান, এ ঘটনায় ময়নার বাবা মামলা দায়ের করেছেন।

আটক বাশারকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ময়না জানান, “মঙ্গলবার আমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু বাশারের জন্য আমি পরীক্ষা দিতে পারলাম না।”

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ময়না সকালে বাড়ি থেকে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ঢেলাপীড় এলাকায় বাশার তাকে আটকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ময়নার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বাশার। এতে ময়নার ডান হাতের তালু ও ওপড়ের বেশকিছু অংশ কেটে যায়।