২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিকাশ এজেন্টকে গুলি করে টাকা লুট

রাজধানীর শেওড়া পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিকাশ এজেন্টসহ দুজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ১টায় বিকাশ কর্মকর্তা কালাম শেওড়া পাড়ায় ব্র্যাক ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিতে যান।

“এসময় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুলি চালিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।”

ছিনতাইকারীদের ছোড়া গুলিতে পথচারী কবিরও আহত হন।

কালামের দুই হাতের বৃদ্ধাঙ্গুল ও নিতম্বে গুলি লেগেছে। ডান গালে গুলি লেগেছে কবিরের।

কাফরুল থানার এসআই মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

খিলগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় কনস্টেবল আহত