না’গঞ্জে যৌন হয়রানির দায়ে দণ্ডিত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর আড়াইটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও আবু জাফর রাশেদ তাদের এই বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে কাউসার মিয়াকে (১৯) এক বছর, আকবর মোল্লার ছেলে আল-আমিন (১৮) ও সফিক ভুইয়ার ছেলে বাছির উদ্দিনকে (১৯) ছয় মাস করে জেল দেয়া হয়।
রূপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে এ তিন যুবক অনেকদিন ধরে যৌন হয়রানি করে আসছিল।
ওই শিক্ষার্থীর বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাজা দেন বিচারক।
ওসি আরো জানান, সাজার আদেশের তাদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
