২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিপুল ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার ভোরে সীমান্ত এলাকা আশারতলী থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম বলেন, ভোরের দিকে বিজিবির অভিযান টের পেয়ে কে বা কারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

ব্যাগ থেকে ৩-৪ কেজি ওজনের ৩৫ হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।