২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রংপুরের পীরগাছা উপজেলায় রেললাইন থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 11:31 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বামনডাঙ্গা রেলওয়ে থানার ওসি সাইদুর রহমান জানান, সোমবার সকাল ৯টার দিকে ‘পীরগাছা রেলওয়ে স্টেশনের’ ২শ গজ দূরে শুকানপুকুর বড়হায়াত খাঁ এলাকায় লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ কর্মকর্তা সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ২৫-২৬ বছরের যুবকটির পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে। সম্ভবত দুর্বৃত্তরা অন্য কোথাও গলাকেটে হত্যার পর লাশ রেললাইনে ফেলে গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।