২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোববার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 06:38 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বেলা ১২টার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মো. ইসমাইল হোসেনের (৪৫) বাড়ি থেকে উদ্ধার করা হয় পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট।

অভিযান চলাকালে মো. ইসমাইল হোসেন (৪৫) ও টেকনাফ পৌর এলাকার ডেইলপাড়ার মো. আমিন (৩৮) নামের দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এ ঘটনায় ওই দুই জনকে পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

আবুজার আল জাহিদ আরো জানান, একই সময় বিজিবির অপর একটি দল শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার সাইক্লোন সেল্টারের পাশে পড়ে থাকা ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।