২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় লন্ড্রিতে আগুন, দগ্ধ ২

রাজধানীর উত্তরায় গভীর রাতে একটি লন্ড্রিতে আগুন লেগে দুই যুবক দগ্ধ হয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 09:52 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের রি-লন্ড্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিছুক্ষণের মধ্যে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

এ সময় ওই দোকানে ঘুমিয়ে থাকা মো. আজিজ (২০) ও রাজ (১৮) দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে দোকান মালিক মো. ইমরান হোসেন জানান, আজিজের শরীরের ১২ ভাগ এবং রাজের দেহের ১৫ ভাগ পুড়েছে।

তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইমরান জানান, আজিজ তার বড় ভাইয়ের ছেলে। আর রাজু তার স্ত্রীর বড় বোনের ছেলে। দুজনেই লন্ড্রিতে কাজ করতেন।

তিনি বলেন, “রাতে কাজ শেষ করে লন্ড্রিতেই দুজন ঘুমিয়েছিল। হঠাৎ দোকানে আগুন লাগে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”