২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 10:16 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার বেলা ১২টার দিকের এ ঘটনায় নিহত জসিম মুন্সি ( ১২) মাতুয়াইল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মাতুয়াইল এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

খোকনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বন্ধুদের সঙ্গে দক্ষিণ মাতুয়াইলে তার বাসার সামনেই ক্রিকেট খেলছিল জসিম।

বল টিনের ছাদে গিয়ে পড়লে জসিম তা আনতে সেখানে উঠে। কিন্তু বাসার বিদ্যুতের তার খোলা অবস্থায় থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

গুরুতর অবস্থায় জসিমকে দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকন মিয়া জানান, তার ছয় সন্তানের মধ্যে জসিমই ছিল সবার ছোট।