২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরণকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

লাইফ সাপোর্টে থাকা বরিশাল ৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সিঙ্গাপুরে চিকিত্সা শেষে শুক্রবার আওয়ামী লীগ নেতা হিরণকে শংকটাপন্ন অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সন্ধ্যায় হাসপাতালে গিয়ে হিরণের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার চিকিত্সার অগ্রগতি নিয়ে কথা বলেন।

এসময় হিরণের পরিবারকে সমবেদনাও জানান তিনি।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২২ মার্চ শনিবার রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরণ। মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিকভাবে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন দুপুরে ওই হাসপাতালেই তার মস্তিষ্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মস্তিস্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর করিম উপস্থিত ছিলেন।