২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ ২ ‘জলদস্যু’ নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু জাসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 09:52 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

তারা হলেন, জাসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জাবেদ (২৮) ও জাসু বাহিনী প্রধান নিহত শাহাদাত হোসেন জাসুর দেহরক্ষী সুমন (২৬)।এ সময় জলদস্যুদের কাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর মেজর শাহেদ।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শনিবার ভোরে চট্টগ্রামের সন্দ্বীপের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চারখালি ঘাটে এই বন্দুকযদ্ধের ঘটনা ঘটে।”র‌্যাব জানিয়েছে, র‌্যাবের একটি দল গত সোমবার থেকে কোম্পানীগঞ্জ ও সন্ধীপের সীমান্তবর্তী বিভিন্ন চর ও নদীতে অভিযানে নামে। বুধবার রাতে র্যানবের উপস্থিতি টের পেয়ে জাসু ও তার সহযোগীরা কেউড়া বনের ভেতর আত্মগোপন করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান শাহাদাত হোসেন জাসু নিহত হন।

মেজর শাহেদ জানান, এরপর থেকে আত্মগোপনে থাকা দস্যু ও তাদের অস্ত্র ভাণ্ডারের খোঁজে বিভিন্ন চর, নদী ও বনের ভেতর অভিযান চালিয়ে যায় র‌্যাব। শনিবার ভোরে কোম্পানীগঞ্জের চারখালি ঘাট এলাকায় বন্দুকযুদ্ধে জাবেদ ও সুমন নিহত হন।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি ম্যাগজিনসহ ২টি একে ৪৭ এসএমজি, ১৮টি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ৩৯৯টি বিভিন্ন অস্ত্রের গুলি, একটি পিস্তলের খালি ম্যাগজিন, একটি বুলেট প্রুফ জ্যাকেট এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।