২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অটোরিকশায় কার্টন ভর্তি হাতবোমা

ফেনী পৌরসভায় উপনির্বাচনের আগের রাতে শহরের রামপুরে একটি অটোরিকশা থেকে সাতটি কার্টন ভর্তি ৬৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 01:54 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার রাত ৯টার দিকে বোমাগুলো উদ্ধারের সময় অটোরিকশা চালক মোহাম্মদ মামুনকে (৩৫) আটক করা হয়।

সদর মডেল থানার ওসি মাহাবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভার উপনির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কায় শহরে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। রাতে ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শনিবার অনুষ্ঠেয় ফেনী পৌরসভা উপ-নির্বাচনে ৩০টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা রির্টানিং কর্মকতা মো. এনামুল হক।

নির্বাচনে ১৪ দলের সমর্থন নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন এবং ১৮ দলীয় জোটের সমর্থন নিয়ে পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।