২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর জন্য দেশ ও বাংলা ভাষা পেয়েছি’

বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ ও বাংলা ভাষা পেয়েছি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সকালে তিনি প্রগতিশীল ফোরাম কালিয়াকৈর’র উদ্যোগে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কালিয়াকৈর প্রগতিশীল ফোরামের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, প্রগতিশীল ফোরাম কালিয়াকৈরের কার্যকরী সভাপতি কামরুল হাসান প্রমুখ।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার রফিক শিক্ষক/শিক্ষিকা ও পিতা-মাতার প্রতি সম্মান অটুট রাখার আহ্বান জানান।