২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয়দের পিটুনিতে আহত এক যুবক মারা গেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বৃহস্পতিবার রাতে ধুলন্ডী গ্রামে এ ঘটনায় আহত হন সদর উপজেলার তরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মামুন মিয়া (২৮)। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘিওর থানার ওসি শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ধুলন্ডি গ্রামের রঞ্জিত আচার্যের বাড়িতে ১০-১২ সদস্যের একদল ডাকাত হানা দেয়।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মামুন মিয়াকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী।

খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় মামুনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টায় পুলিশ তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।