২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৩ জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় আটক ১৩ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 03:36 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন ও নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো জাহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩ জেলের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি ট্রলারসহ বেশকিছু জাটকা জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের বিচার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আমিনুর রহমান।

দণ্ডিতরা হলেন আবুল কাশেম খাঁ (৫৫), মো মনির হোসেন প্রধানিয়া (২৫), মো হোসেন আলী দর্জি (৪০),  হান্নান তাঁতী (৩০), ওসমান দর্জি (২৮), তাজুল ইসলাম ঢালী (৩৫), নূর মোহাম্মদ ঢালী (২৪), রুবেল খাঁ (২২), মো মিজান শিকদার (৩২), আজহারুল তপাদার (২৬), মো নাসির (২৪), মো রাজিব পোদ্দার (১৮) ও সবুজ সরকার (২৫)।

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এরা।

মার্চ-এপ্রিল দুই মাস ‘ইলিশ অভয়াশ্রম’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।