লক্ষ্মীপুরে গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালেরহাট বাজারের উত্তর পাশে মুখোশধারী কয়েক সন্ত্রাসী রবিউলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রবিউল দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
