৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক পরীক্ষা শুরু ৪ মে
৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৪ থেকে ২৫ মে পর্যন্ত এই বিষয়ভিত্তিক পরীক্ষা হবে।
বৃহস্পতিবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে প্রতিদিন সকাল-বিকাল দুটি করে পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে।
গত ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য গত বছর ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
গত বছরের মে মাসে প্রিলিমিনারিতে এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার জন্য ৪৬ হাজার ২৫০ জনকে উত্তীর্ণ হন।
