২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 07:33 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ি বাজারের কাছে এ দুর্ঘটনায় নিহত হন নেওয়াজ আলী প্রামাণিক (৯৭)।

তিনি সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ি গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা ওই বৃদ্ধকে চাপা দেয়।

হাসপাতালে নেয়ার পথে তিনি তার মৃত্যু হয় বলে জানান ওসি।

বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছে।

লাশটি তার স্বজনদের দিয়ে দেয়া হয়েছে।