২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির সড়ক ও নৌ ধর্মঘট স্থগিত

অপহৃত শ্রমিকের মুক্তির দাবিতে রাঙামাটিতে ডাকা ৪৮ ঘণ্টার সড়ক ও নৌ পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার এ ধর্মঘট শুরু হয়ে ইতিমধ্যে নৌ ও সড়ক পথ অচল হয়ে পড়েছিল। এরইমধ্যে স্থগিতের ঘোষণা এল।

সড়ক ও নৌ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানায়, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা থাকায় এবং প্রশাসনের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রাঙামাটি জেলা সড়ক ও নৌ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক মাঈন উদ্দীন সেলিম জানান, প্রথমদিন বুধবার রাঙামাটি জেলায় ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রাঙামাটি শহর থেকে দূরাপাল্লার কোনো যাত্রীবাহী যানবাহন ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরীণ সড়ক ও নৌ রুটে কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করেনি।

কোতোয়ালি থানার ওসি ইমতিয়াজ সোহেল জানান, রাঙামাটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হযেছে।

গত ২৫ মার্চ রাতে শহরের রিজার্ভ বাজার ডোড়া পাহাড় এলাকা থেকে দুই লঞ্চ শ্রমিক জসিম উদ্দিন ও আবুল কাশেমকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ধর্মঘটে বিচ্ছিন্ন পর্যটন জেলা রাঙামাটি