২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মসভা থেকে ফেরার পথে আহত বৃদ্ধার মৃত্যু

ধর্মসভা শুনে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে অটোরিকশা উল্টে নিহত হয়েছেন এক বৃদ্ধা যাত্রী।    

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 02:37 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

নিহত ফাতেমা বেগমের (৬০) বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুয়াকুলি গ্রামে।

গুরুতর আহত অবস্থায় সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগুরায় একটি ধর্মসভা শুনে অটোরিকশায় (আলমসাধু) বাড়ি ফিরছিলেন ফাতেমাসহ কয়েকজন। পথে অটোরিকশাটি উল্টে গেলে কয়েকজন আহত হন। পরে সকালে মারা যান ওই বৃদ্ধা।