প্রশাসনে ৮ কর্মকর্তার দপ্তর বদল
জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব, তিন জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, এক জেলা প্রশাসকসহ আট কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে (সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলীর আদেশাধীন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকে মোহাম্মদ সাইদুর রহমান পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব।
একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিন্নাতুল হককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক করা হয়েছে।
আলাদা আদেশে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নানকে বাণিজ্য মন্ত্রণালেয়ের যুগ্ম-সচিব করে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মেজবাহ উদ্দিনকে চট্রগ্রামের ডিসি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুর রশিদকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মো. আল আমিনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মো. নুরুল আলমকে বরিশালের অতিরিক্ত বিভাগী কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
