দুর্নীতির দায়ে সড়ক বিভাগের প্রকৌশলীর সাজা
অবৈধ সম্পদের অর্জনের মামলায় সড়ক ও জনপথের এক সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে আব্দুল মালেক নামে ওই প্রকৌশলীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ রায় দেন।
রায়ের সময় জামিনপ্রাপ্ত মালেক এবং আম্বিয়া আদালতে উপস্থিত ছিলেন।
