২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসন: সাবিহা ও খোরশেদ আরাই মনোনয়ন জমা দিলেন

সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগের দুই নারীকেই মনোনয়ন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 11:50 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র জমা দেয়া হয়।

দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রথম দফা ভোটে এ দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে কমিশনে আপিল করেও হেরে যান তারা।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে দুই প্রার্থীই তাদের বকেয়া বিল পরিশোধ করেন। তবে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের অন্তত এক সপ্তাহ আগে বিল পরিশোধ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করেছেন।

৫০ জনের মধ্যে বাকি ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদেও যোগ দিয়েছেন। পরে বাকি দুটি আসনের জন্য ফের তফসিল ঘোষণা করে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়ন দাখিলের নির্ধারিত দিন ছিল। ২ এপ্রিল বাছাই শেষে ৯ এপ্রিল প্রত্যাহারের শেষ সময় রয়েছে।

দুইয়ের বেশি প্রার্থী না থাকলে এ সময়ের পরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা। বেশি প্রার্থী হলে ১৭ এপ্রিল ভোট হবে।