২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে হরতালে মাঠে ছিল না বিএনপি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও মাঠে নামেননি স্থানীয় বিএনপির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:42 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

হরতালে খোলা ছিল দোকানপাট। সড়ক ও মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।

শুধু বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার কয়েকজন লোক নিয়ে তাদের এলাকায় মিছিল করেছেন।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, হরতাল থাকলেও জনজীবন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

ওসি বলেন, হরতালে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি, অপ্রীতিকর কোন ঘটনাও ঘটেনি।

সোমবার (৩১ মার্চ) উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্র দখল ও বিএনপি প্রার্থীর এজেন্ট বের করে দিয়েছে অভিযোগ করে নির্বাচন বর্জন ও মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি এ এম বদরুজ্জামান খসরু ও বিএনপি সমর্থিত প্রার্থীদের ফোন করে পাওয়া যায়নি।