২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: কিশোরগঞ্জের হাসান আলীকে গ্রেপ্তারে আবেদন

একাত্তরে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কিশোরগঞ্জের তারাইল উপজেলার সৈয়দ মো. হাসান আলী ওরফে হাসেন আলীকে গ্রেপ্তারের আবেদন এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

প্রসিকিউটর আবুল কালাম আযাদ মঙ্গলবার ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে এই আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়,একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসান আলীর বিষয়ে তদন্ত চলছে। তদন্তের সুবিধার্থে তাকে গ্রেপ্তার করা দরকার। এখনি গ্রেপ্তার করা না হলে যে কোনো সময় এই ব্যক্তি পালিয়ে যেতে পারেন।

প্রসিকিউশনের দাখিল করা এই আবেদন নিয়ে ট্রাইব্যুনালে শুনানি হবে। এরপর আদেশ আসবে, তাকে গ্রেপ্তার করা হবে কি না।ভ

প্রসিকিউটর আবুল কালাম সাংবাদিকদের বলেন, সৈয়দ হাসান আলীর বাবা কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। আর হাসান আলী তারাইলের রাজাকার কমান্ডার ছিলেন।

হাসান আলীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে কিছু বলেননি এ প্রসিকিউটর।