২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারগঞ্জে নির্বাচনের পর বিএনপির উপর ‘হামলা’

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের বসতবাড়ি ও ব্যবসা প্রাতিষ্ঠানে ভাংচুরের অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

এছাড়া বিভিন্ন স্থানে শতাধিক নেতাকর্মীকে মারধরের অভিযোগ করেন তারা।

মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে দলের মাদারগঞ্জ উপজেলার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি ফায়জুল ইসলাম লানজু।

তিনি অভিযোগ করেন, সোমবার মাদারগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শেষ হওয়ার পর থেকেই প্রতিপক্ষের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও নেতাকর্মীদের মারধর করে আসছে।

সহিংসতা বন্ধে বিএনপির নেতাকর্মীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকলেও নির্বাচন নিয়ে তারা কোনো মন্তব্য করেননি।