২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুর্ঘটনায় নিহত ৫

লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় একটি ভটভটির পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার বিকালের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান আরো দুজন।

মঙ্গলবার সকালে মারা যান নুরুজ্জামান মিয়া (৫২) ও অজ্ঞাত পরিচয় এক নারী।

ঘটনাস্থলে নিহত তিনজন হলেন- ফরিদা বেগম (২০), তার স্বামী রিয়াজ কবীর (২৮) ও শ্বশুর জাহেদুল ইসলাম (৫৮)।

নিহত সবার বাড়ি উপজেলার বড়বাড়ী ও পঞ্চগ্রাম ইউনিয়নে।

লালমনিরহাট সদর থানার এসআই  মাহবুব হাসান জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা হতে কুড়িগ্রামগামী ‘এসটি ট্রাভেলস’ নামের দ্রুতগতির একটি বাস ফকিরের তকেয়া বাজার এলাকায় যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়।

লালমনিরহাট সদর থানার এসআই মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটিকে আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারী পলাতক।