২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি আমবাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:37 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে শার্ট ও প্যান্ট রয়েছে। মৃতদেহের পাশে একটি লাল রঙের ব্যাগ পড়ে ছিল।

পরিদর্শক ফারুক বলেন, এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।