২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি লঙ্ঘনে সুন্দরগঞ্জে জামায়াতকর্মীর কারাদণ্ড

পঞ্চম দফার উপজেলার পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর এক কর্মীকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 09:40 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, সোমবার ভোট চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান তার কারদণ্ড দেন।

ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট গ্রহণ চলাকালে দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের ধুবনী ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতসমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাজেদুর রহমানের পক্ষে প্রচারণা চালান জাহিদুল।