২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেলে ধাক্কা লাগায় পিটিয়ে অটোরিকশা চালক খুন

রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকায় এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার বেলা ১২টায় রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে এ ঘটনায় নিহত সুইট হোসেন (২২) নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার জালাল উদ্দিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, নগরীর রানীবাজার এলাকা দিয়ে অটোরিকশা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন সুইট।

সেখানে মাদ্রাসার সামনে একটি সাইকেলের পেছনে সুইটের অটোরিকশা ধাক্কা দিলে সাইকেল আরোহী পড়ে যান।

এ সময় আশেপাশের লোকজন অটোচালক সুইটকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান তিনি।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কে বা কারা তাকে পিটিয়েছে তাদেরকে চিহ্নিত করা যায়নি বলে ওসি জানান।

রাজশাহী ইজিবাইক ব্যটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, “রাজশাহীতে ব্যাটারিচালিত অটোচালক খুনের ঘটনা আগেও হয়েছে।

“কিন্তু এর সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার বা শাস্তি না হওয়ায় অটোচালক খুনের ঘটেছে বেড়ে গেছে।”

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকরা বিক্ষোভ মিছিল করবেন বলে তিনি জানান।