শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার সকালে মিনগ্রামে এ সংঘর্ষে আজাহার মিয়াসহ (৬২) ছয়জন আহত হন। রোববার ভোরে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, জমাজমি নিয়ে বিরোধের জের ধরে আজাহার মিয়ার ভাই হাতেম আলী ও ভাতিজাদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেধে যায়।
ধারালো অস্ত্রের আঘাতে আজাহার আলী গুরুতর আহত হন।
তাকে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
