গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার সকালে উপজেলার আড়িখোলা এলাকা থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নরসিংদী রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই )আদম আলী বলেন,শনিবার রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এতে লুঙ্গি ও গেঞ্জি পরা ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে।
মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
