২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সাংবাদিকের শিশুপুত্রকে পুড়িয়ে মারার চেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুর এক সাংবাদিকের শিশুপুত্রের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছে দুবৃর্ত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 01:04 AM

Updated : 22 Aug 2022, 05:59 PM

অগ্নিদগ্ধ শিহাব সারোয়ার (১১) দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।  

শনিবার রাত ১০টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামলাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির বাবার বরাত দিয়ে তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।

সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ঘুমানোর আগে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তার ছেলে ঘরের বাইরে গেলে দুবৃর্ত্তরা তার ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া চেষ্টা করে।”

এসয় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

অগ্নিদগ্ধ শিহাবকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মুখমণ্ডল ও মাথার বেশকিছু অংশ আগুনে ঝলসে গেছে সারোয়ার আজাদ জানিয়েছেন।

তবে এ হামলার কারণ ও দুর্বৃত্তদের তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। 

ওসি আনিসুর রহমান রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুবৃর্ত্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে।