নাটোরে বাড়িতে ঢুকে আওয়ামী লীগ কর্মীকে হত্যা
নাটোরের সিংড়া উপজেলায় বাড়িতে ঢুকে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় ৬টার এ ঘটনায় নিহত আবু বক্কর সিদ্দিক ( ৬২ ) উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড় বালালপাড়া গ্রামের বাসিন্দা।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আবু বক্করের বাড়িতে হামলা চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করের মৃত্যু হয়।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবু বক্কর আমাদের দলের কর্মী। কারা, কেন তাকে হত্যা করলে তা বের করার জন্য আমরা পুলিশকে অনুরোধ করেছি।”
লিখিত এজাহার পাওয়ার পরই খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করবে, বলেছেন ওসি শফিকুল।
