২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শনিবার দুপুরে যমুনা নদীবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল উমরপুর ইউনিয়নের বাউশা চরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আনোয়ার ব্যাপারী (৪০), তার স্ত্রী রেজিনা খাতুন (৩৩) এবং ছেলে আব্দুল কাদের (৮)।

তাদের পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা জানান, দুপুরে নিজ বাড়িতে স্বর্ণের কাজ করা অবস্থায় হঠাৎ পরপর দুইটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে আনোয়ারের স্ত্রী রেজিনা খাতুনের অবস্থা আশংকাজনক বলে জানান ইউপি চেয়ারম্যান হালিম।

তিনি আরো জানান, আগুনে ওই বাড়ির ৫টি ঘর, নগদ অর্থ, ধান, চার ভরি সোনা ও ১০০ ভরি রুপাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।