ঢাকায় দুই বাসের মধ্যে পড়ে একজন নিহত
রাজধানীর ধানমণ্ডিতে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহতের নাম বাদল মোল্লা (৪০)। আহত অবস্থায় শনিবার দুপুরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বাহন ও দীপন পরিবহনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে বাদলের মৃত্যু হয়েছে।
সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পেরেছে, বাদলের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার তালিতপুর গ্রামে।
