উত্যক্ত করায় দিনাজপুরে যুবকের সাজা
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজ এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবকের দুই মাসের কারাদণ্ডাদেশ ও ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াহিদুজ্জামান সবুজ বিরামপুর ডিগ্রি কলেজের ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।
শনিবার সকালে কলেজবাজার এলাকায় ওই ছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী সবুজকে আটক করে পুলিশে সোর্পদ করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দণ্ডাদেশ দেযা হয়।
সবুজকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
