নাটোরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ (৫২) উপজেলার গড়মাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।
বনপাড়া মহাসড়ক পুলিশের উপ-রিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, সকাল ১১টার দিকে আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে বনপাড়া যাওয়ার জন্য কদিমচিলানে অপেক্ষা করছিলেন।
এ সময় একটি দ্রতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
