২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে  হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 03:10 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

এ ঘটনার পর থেকে স্বামী মজিবর রহমান পলাতক।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, নয় মাস আগে মজিবরের সঙ্গে সোনালীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

তিনি বলেন, এরই জের ধরে শনিবার ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে  সোনালীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় মজিবর।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।