২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর শীতলক্ষ্যায় স্কুলছাত্রীর লাশ

গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার দুদিন পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 11:20 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নিহত শিমু আক্তার (১৪)উপজেলার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহ্সান তালুকদার জানান, মসলিন কটন কারখানার পাশে শীতলক্ষ্যা নদীর ঘাটে বুধবার সকালে মায়ের সঙ্গে গোসল করতে যায় শিমু। নদীতে সাঁতার কাটার জন্য ঝাঁপ দিয়ে সে আর ভেসে ওঠেনি।

পরে ডুবুরিরা নদীতে নেমে অনেক খুঁজলেও তাকে উদ্ধারে ব্যর্থ হন।

কামরুল আহসান জানান, শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতে আসা জেলেরা লাশটি দেখতে পেয়ে তীরে নিয়ে আসেন।

এরপর স্বজনদের খবর দিলে তারা এসে শিমুর মৃতদেহ সনাক্ত করে বাড়ি নিয়ে যান।